,

যুক্তরাষ্ট্রে অস্ট্রেলীয় নারীকে গুলি করে হত্যা পুলিশের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে এক অস্ট্রেলীয় নারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ৯১১ এ সম্ভাব্য হামলার বিষয়ে ফোন এলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জাস্টিন ডামোন্ড নামের ওই নারীকে গুলি করে।

৪০ বছর বয়সী অস্ট্রেলিয়ার সিডনিবাসী ওই নারী মিনেসোটায় তার বাগদত্তার সঙ্গে থাকছিলেন। শনিবার একটি ঘটনার প্রেক্ষিতে তিনি নিজেই জরুরিসেবা ৯১১ এ ফোন করে পুলিশকে অবহিত করেন। ঘটনাক্রমে পুলিশ তাকে গুলি করে। মিনেসোটা পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত করা হবে। জানা গেছে গুলি করার সময়ে পুলিশের বডিক্যাম চালু ছিল না। বিতর্কিত হত্যাকাণ্ডের জন্য গত বছর মিনেসোটার পুলিশ বডিক্যাম ব্যবস্থা চালু করে।

সিডনিবাসী জাস্টিন ডামোন্ড একজন যোগব্যায়াম শিক্ষক হিসেবে মিনিয়াপোলিসে কাজ করছিলেন। গত মাসে মিনিয়াপোলিসের স্থানীয় বাসিন্দা ডন হামোন্ডের সঙ্গে বাগদান সম্পন্ন হয়, আগামী মাসে দুইজনের বিয়ে করার কথা ছিল। জাস্টিন ডামোন্ডের ২২ বছর বয়সী সৎ ছেলে জ্যাখ ডামন্ড স্থানীয় এক প্রতিবাদ সভায় বলেন, আমার মা মারা গেছে পুলিশের গুলিতে, তবে কি কারণে পুলিশ গুলি করেছে তা আমি জানি না। আমি এর উত্তর চাই। বিবিসি ও এবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে