,

যৌনতার বই নিয়ে বিতর্ক!

news-image

অনলাইন ডেস্ক : মাত্র এক সপ্তাহ আগে প্রকাশ পেয়েছে ‘‌দ্য মুসলিমাহ সেক্স ম্যানুয়াল, আ হালাল গাইড টু মাইন্ড-ব্লোইং সেক্স। ’ কিন্তু প্রকাশের এক সপ্তাহের মধ্যেই চরম বিতর্কের মুখে পড়েছে বইটি। ‌যদিও মুসলিম নারীদের একাংশে জনপ্রিয় হয়েছে বইটি। আবার আর এক অংশে চলছে চরম নিন্দা।

জানা গেছে, বইটিতে মুসলিম নারীদের যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়েছে এবং যৌনতা বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বইটির আসল লেখিকার নাম নাম গোপন রাখা হয়েছে। এই বইয়ে বলা হয়েছে, নারীরা কীভাবে যৌনতায় অগ্রণী ভূমিকা নেবেন, কীভাবে যৌন জীবন আরও উত্তেজক করে তোলা যাবে।

লেখিকার দাবি, ‘‌বইটি লেখার জন্য যেমন প্রশংসা পেয়েছি, তেমনই নিন্দাও পেয়েছি। ’‌ তবে বইটি যে নারীদের জন্য উপকারী, সেটা জানিয়েছে ব্রিটেনের মুসলিম মহিলাদের সংগঠন মুসলিম উওমেনস নেটওয়ার্ক। তাদের বক্তব্য, অন্য ধর্মের মতো মুসলিম নারীদের একাংশও শৈশব থেকেই যৌনতার সঙ্গে অপরাধকে জড়িয়ে ফেলেন। তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, যৌনতা একটি নোংরা বিষয়। তাই বিয়ের পর নিজের ইচ্ছা অনিচ্ছার কথা খোলাখুলি বলতে পারেন না তারা। ফলে যৌনজীবনে অতৃপ্তি এবং অনিচ্ছা থেকে যায়। এই বই তাদের এ ব্যাপারে স্পষ্ট কথা বলতে সাহায্য করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে