সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেদেরারের নাচের দক্ষতা পরখ করতে চান মুগুরুজা

news-image

স্পোর্টস ডেস্ক : মারিন চিলিচকে পাত্তাই দিলেন না রজার ফেদেরার। ফাইনালে বসনিয়া-হার্জেগোভিনার চিলিচকে ৬-৩, ৬-১, ৬-৪ ব্যবধানে হারিয়ে উইম্বলডন ওপেনের শিরোপা জিতেছেন ফেদেরার।

এ নিয়ে অষ্টমবারের মতো উইম্বলডনের ট্রফি নিজের শোকেসে তুললেন সুইস কিংবদন্তী। আর তাতেই ইতিহাসের পাতায় নাম লেখালেন ফেদেরার। উইম্বলডনের ইতিহাসে সর্বাধিক শিরোপা জেতার রেকর্ড এখন তার দখলে। পেছনে ফেলেছেন ৭বার করে উইম্বলডনজয়ী উইলিয়াম রেনশ ও পিট সাম্প্রাসকে।

উন্মুক্ত যুগে ফেদেরারের চেয়ে বেশি বয়সে উইম্বলডন জেতেননি আর কোনো পুরুষ খেলোয়াড়। সেই ফেরেদারের নাচের দক্ষতা পরখ করে নিতে চান উইম্বলডনের নতুন রানী গারবিনে মুগুরুজা। স্প্যানিশ এই টেনিস ললনা ফাইনালে হারিয়েছেন ভেনাস উইলিয়ামসকে, ৭-৫ এবং ৬-০ ব্যবধানে।

এক সময় প্রথা ছিল- উইম্বলডন শেষে পুরুষ ও মেয়েদের চ্যাম্পিয়নকে একসঙ্গে নাচতে হবে। সেই ঐতিহ্য এখন আর নেই। বন্ধ করে দেয়া হয় ১৯৭৭ সালের পর। পুরনো সেই ঐতিহ্যটাই বোধ হয় মনে করিয়ে দিতে চাইলেন উইম্বলডনের নতুন রানী।

রজার ফেদেরারের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো এবারের উইম্বলডন ওপেনের আয়োজন। তারপর গারবিনে মুগুরুজাকে প্রশ্নটা করা হয়েছিল, ‘আপনার এখন ইচ্ছাটা কি?’ একটু ভেবে ‘আক্ষেপের সুরেই’ মুগুরুজার জবাব, ‘সত্যি বলছি, আমি চিলিচকে পছন্দ করি। তবে রজারকে বলতে চাই- এদিকে এসো…। দেখতে চাই নাচেও রজার অতটাই দক্ষ কিনা!’

প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ। সে সময় ভারতে এসেছিলেন ফেদেরার। একটি অনুষ্ঠানে বলিউড তারকা অমিতাভ বচ্চন ও দিপিকা পাডুকানের সঙ্গে নেচেছিলেন সুইস কিংবদন্তী। নাচেও কম যান না তিনি!

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা