,

বিপিএলে নতুন ঠিকানায় মাশরাফি-তামিম-মুশফিকরা

news-image

স্পোর্টস ডেস্ক : টি ২০ ক্রিকেটের অন্যতম বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরও প্রায় সাড়ে তিন মাস বাকি। তবে এখনই শুরু হয়েছে প্রস্তুতির তোড়জোড়।

এবার ফ্র্যাঞ্চাইজিগুলোতে বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। অনেক আইকন ক্রিকেটারই তাদের আগের দল পাল্টাচ্ছেন।

জানা গেছে, ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আর খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া মাশরাফি, মুশফিক ও তামিম- তিনজনই পুরনো দল ছেড়ে এবার নতুন দলের নেতৃত্বে যাচ্ছেন।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে দিচ্ছেন বলে সূত্রের খবর।

সূত্র বলছে, গতবার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দল নির্বাচন নিয়ে মতপার্থক্য ও মনোমালিন্য সৃষ্টি হওয়ার পর মাশরাফির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের আপস-মীমাংসা হলেও মানসিক দূরত্ব ঠিকই রয়ে গেছে। এ কারণেই মাশরাফি এবার দল পাল্টাচ্ছেন বলে ধারণা অনেকের।

মাশরাফি এবার রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে গুঞ্জন উঠেছে মাশরাফির জায়গায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব নিচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ইতিমধ্যেই কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তামিমের কথা-বার্তা মোটামুটি চূড়ান্ত বলে জানা গেছে। তামিম ইকবালের ঘনিষ্ঠরাও এ খবরটি জানিয়েছেন।

এদিকে বরিশাল বুলস ছেড়ে দিচ্ছেন মুশফিকুর রহিম।

ফ্রাঞ্চাইজিটির অন্যতম মালিক আবদুল আওয়াল চৌধুরী ভুলুর সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি দল ছাড়ছেন বলে জানা গেছে।

জানা গেছে, টেস্ট অধিনায়ক মুশফিকের নতুন ঠিকানা রাজশাহী কিংস। এটি অনেকটাই নিশ্চিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে