,

উ. কেরিয়াকে বিরল সামরিক আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার

news-image
উত্তর কোরিয়ার একেরপর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণে কোরীয় অঞ্চলের উত্তেজনা চরম অবস্থায় পোঁছালেও দেশটির সঙ্গে বিরল সামরিক আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি এক প্রতিবেদনে জানাচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রস্তাবে প্রতিবেশী দেশটি সাড়া দিলে, তা হবে ২০১৫ সালের পর এ অঞ্চলের যুদ্ধাবস্থা উত্তেজনা প্রশমনের সবচেয়ে যুগোপযোগী পন্থা।
দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা বলেন, ‘দুই কোরিয়ার সীমান্তে সামরিক উত্তেজনা চরমে নিয়ে যেতে পারে, এমন প্রতিকূল ক্রিয়াকলাপ বন্ধ করা উচিত। আর এজন্য নিজেদেরই আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ খুঁজে নিতে হবে।’ আর এতে করে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জায়ে-ইনও উদ্ভূত সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের চিন্তা করছেন বলে জানা গেছে।
সম্প্রতি বার্লিনে দেয়া এক বক্তব্যে মুন বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচী বন্ধে দেশটিকে নিষেধাজ্ঞা দিয়ে বা চাপে রেখে কোনো সমাধান সম্ভব হবেনা। তারচেয়ে বরং এ সমস্যার জন্য শান্তি চুক্তি ও বহুপাক্ষিক সংলাপের প্রয়োজন রয়েছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে