সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুখ্যাত ‘মশার নগর’ হিসেবে সুখ্যাতি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :তানজানিয়ার ছোট্ট শহর ইফাকারা শহরটিকে বলা যায় ‘সিটি অব মসকিটো’ অর্থাৎ ‘মশার নগর’। মশার জন্য ‘কুখ্যাত’ হলেও ম্যালেরিয়া গবেষণায় এই শহরের আন্তর্জাতিক সুখ্যাতি রয়েছে। মশা নিয়ন্ত্রণে সাফল্যের জন্যও এ শহরের আলাদা সাফল্য রয়েছে। শহরটিতে মশা মারার উদ্ভাবনগুলো চমকপ্রদও বটে।

কিলোম্বারো জেলার সদর দপ্তর ইফাকারা দেশটির প্রত্যন্ত এক শহর। ইফাকারা শব্দটির অর্থ ‘যেখানে আমি মৃত্যুবরণ করি’। নামেই বোঝা যায় বসবাসের জন্য শহরটি আসলে কেমন। এ শহরে মানুষ জন্মের পর থেকে আসল কাজই যেন মশার কামড়ে রোগাক্রান্ত হয়ে মৃত্যুর অপেক্ষা। সেখানে মশার কবল থেকে মানুষ বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ করছে বিখ্যাত ইফাকারা হেলথ ইনস্টিটিউট (আইএইচআই)। তাদের অক্লান্ত পরিশ্রমে মশা ও মশাবাহিত রোগে মৃত্যুহার অনেক কমেছে। পরিস্থিতি এত ভয়ংকর ছিল যে এ শহরে আলোর ফাঁদ দিয়ে প্রতি রাতে কত কেজি মশা মারা গেল, সেই হিসাব করা হতো। আইএইচআইয়ের চেষ্টায় দেশটিতে গত ১৭ বছরে ম্যালেরিয়ায় মৃত্যুহার শতকরা ৬০ ভাগ কমেছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট