,

ইংল্যান্ডকে বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন বোলাররা দেখাতে পারল না দাপট। তাই সুবিধা পেল না ইংল্যান্ড। বরং ব্যাটসম্যানদের সৌজন্যে নিজেদের শক্ত অবস্থানে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংস তারা ঘোষণা করেছে ৯ উইকেটে ৩৪৩ রানে। ইংল্যান্ডের সামনে রেকর্ড ৪৭৪ রানের লক্ষ্য।

চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে থাকতে হলে বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে স্বাগতিকদের। কারণ টেস্টে সর্বোচ্চ ৩৩২ রান তাড়া করে জেতার রেকর্ড আছে ইংলিশদের, সেটাও তারা পেরেছিল ১৯২৮ সালে এমসিজিতে।

১ উইকেটে ৭৫ রানে রবিবার খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া ডিন এলগার ও হাশিম আমলা দারুণ প্রতিরোধ গড়েন। দুইজনের পঞ্চাশ ছাঁড়ানো ইনিংসে দ্বিতীয় উইকেটে আসে ১৩৫ রান। ২০১০ সালের পর দেশের বাইরে প্রথমবার টেস্টে ৫০ রান অতিক্রম করেন আমলা। তবে সেটাকে তিন অঙ্কে নিতে পারেননি তিনি।

এর আগে সেঞ্চুরির হাতছানি পেলেও ২০ রান দূরে থাকতে আউট হন এলগার। তার ৮০ রানের ইনিংস সাজানো ১২টি চারে, বল খেলেছেন ১৩৬টি।

কুইন্টন ডি কক মাত্র ১ রানে ফিরলে আমলার সঙ্গে ৬২ রানের জুটি গড়েন ফাফু ডু প্লেসিস। ১৮০ বলে ইনিংস সেরা ৮৭ রানে আউট হন আমলা, তার ইনিংসে রয়েছে ১৪ চার ও ১ ছয়।

আমলা-এলগারের পথ অনুসরণ করে হাফসেঞ্চুরি করেন ডু প্লেসিস। তার ৬৩ রান এসেছে ১২৮ বলে, ৯টি চারে। ইংল্যান্ডের সামনে রানের পাহাড় গড়তে ৪২ রানের কার্যকরী ইনিংস খেলেছেন ভারনন ফিল্যান্ডার।

মঈন আলী সর্বোচ্চ ৪ উইকেট নেন ৭৮ রান দিয়ে। ২টি করে পান জিমি অ্যান্ডারসন ও বেন স্টোকস। ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে