,

তামিমের কণ্ঠে ‘আহারে বাবা আহারে’

news-image

স্পোর্টস ডেস্ক : সন্তানের কষ্টে যে কোনো বাবাই ব্যথিত হন। জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালও এর ব্যতিক্রম নন। আর ছেলে আরহাম ইকবাল খানও যে বাবার উপরে কতোটা নির্ভর করেন তাই বুঝিয়ে দিলেন।

১৬ জুলাই রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তামিমের অফিশিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, ছেলে আরহাম মজা করে তার খেলনা গাড়িতে নিজের মাথায় নিজেই ঠুকে দিচ্ছেন আর হাসি হাসি মুখ নিয়ে বাবার দিকে তাকিয়ে ‘আহ’ করে উঠছেন।

বাবা তামিমও কম যান না। তিনিও পরম আদরে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর ‘আহারে বাবা আহারে’ বলে ছেলেকে শান্তনা দিচ্ছেন। মজা করে হলেও বাবা-ছেলের এই সম্পর্ক বেশ আনন্দ দিয়েছে ভক্তদের।

২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তামিম-আয়েশা দম্পতির কোল জুড়ে আসে পুত্র সন্তান। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় দেড় বছর। তামিম-পুত্র আরহাম ইকবাল খানের বয়স এখন ১৭ মাস। অর্থ্যাৎ দেড় বছর হতে বাকি আর মাত্র কয়েকটা দিন।

ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল এক্সেসের হয়ে মাত্র এক ম্যাচ খেলেই সপরিবারে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ ক্রিকেটের এই নির্ভরযোগ্য বাঁ-হাতি ওপেনার। বুধবার বিকেলেই ঢাকা এসে পৌঁছান তামিম-পরিবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে চলছে অনুশীলন। পাশাপাশি ছেলের সাথেও তামিমের সময়টা খারাপ কাটছে না।

https://www.facebook.com/TamimOfficial/videos/1620279724650532/

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে