সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলে দেওয়া হলো আল আকসা মসজিদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ দুই দিন বন্ধ থাকার পর অবশেষে নামাজের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। আজ রবিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে মসজিদ খুলে দেয় পুলিশ।

তবে ভবিষ্যতে নিরাপত্তা বৃদ্ধির জন্য সেখানে মেটাল ডিটেক্টর বসানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে গত শনিবার বলেন, আল আকসায় মেটাল ডিটেক্টর বসাতে নির্দেশ দেওয়া হয়েছে, আর মসজিদ রবিবার খুলে দিতে বলা হয়েছে।

গত শুক্রবার আল আকসা মসজিদ এলাকায় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়। গোলাগুলির ঘটনার পর ইসরাইলের পুলিশ আল আকসা মসজিদ বন্ধ করে দেয়। সেদিন জুমার নামাজও আদার করতে দেওয়া হয়নি।

ইসরাইলের পুলিশের দাবি, নিহত তিনজন গুলি ছুঁড়ে তিন ব্যক্তিকে আহত করে পালানোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা নিহত হয়। এ ঘটনায় জেরুজালেমের শীর্ষ মুসলিম নেতা শেখ মুহাম্মদ আহমেদ হুসেইনকে আটক করা হয়। তিনি কুদসের গ্র্যান্ড মুফতি।

গোলাগুলির ঘটনার পর নিরাপত্তার অজুহাতে ইসরাইলি কর্তৃপক্ষ ৫০ বছর পর প্রথমবারের মতো জুমার নামাজ বাতিল করে। ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৬৯ সালের আগস্টে মাইকেল রোহান নামক অস্ট্রেলিয়ার এক নাগরিক মসজিদে আগুন ধরিয়ে দেয়। ফলে প্রথমবারের মতো আল আকসা মসজিদে মুসলমানদের জুমার নামাজ আদায় করতে দেওয়া হয়নি।

হাজার বছরের ঐতিহ্যবাহী পবিত্র আল আকসা মসজিদ মুসলিম ধর্মাবলম্বীদের কাছে তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত। ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা