,

জাস্টিন ট্রুডোর কোলে ‘সিরীয়’ জাস্টিন ট্রুডো

news-image

অনলাইন ডেস্ক : সিরীয় শরণার্থী মোহাম্মদ ও আরফা বিলান কানাডায় আশ্রয় দেয়ার কৃতজ্ঞতা হিসেবে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে রেখেছিলেন তাদের সন্তানের নাম। শনিবার ক্যালগারি স্ট্যামপিডে দুই মাসের জাস্টিন ট্রুডো আদম বিলানকে কোলে নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

সিরীয় রাজধানী দামেস্কের বাসিন্দা মোহাম্মদ ও আরফা বিলান দুই সন্তান নিয়ে কানাডায় আশ্রয় লাভ করে। গত মে মাসে এই দম্পতির আরেকটি পুত্র সন্তানের জন্ম হলে কৃতজ্ঞতাস্বরূপ সন্তানের নাম জাস্টিন ট্রুডোর নামে রাখেন তারা। গত ফেব্রুয়ারিতে যখন মন্ট্রিয়ল বিমানবন্দর দিয়ে কানাডায় প্রবেশ করেন মোহাম্মদ-আরফা দম্পতি তখন তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন না ট্রুডো। বেশিরভাগ সিরীয় শরণার্থীদের বিমান বন্দরে দেখা করলেও তাদের সঙ্গে দেখা করতে পারেননি ট্রুডো তাই তাকে ধন্যবাদটি দেয়া হয়নি মোহাম্মদ ও আরফা বিলানের।

সেই ধন্যবাদ জ্ঞাপন করতেই তারা নিজেদের তৃতীয় সন্তানের নাম রাখেন কানাডার প্রধানমন্ত্রীর নামে।

২০১৫ সালের নভেম্বরে ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৪০ হাজার সিরীয় শরণার্থী কানাডায় পুনর্বাসিত হয়েছে, এর মধ্যে শুধু ক্যালগারিতে জায়গা পেয়েছে ১ হাজার। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭টি মুসলিম দেশের নাগরিকদের অভিবাসন নিষিদ্ধ ঘোষণা করলে ট্রুডো সোশ্যাল মিডিয়ায় শরণার্থীদের পুনর্বাসনের প্রতি তার সমর্থনের কথা ব্যক্ত করেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ওন্টারিওর এক সিরীয় শরণার্থী দম্পতি ট্রুডোর নামে সন্তানের নামকরণ করেন। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে