,

ইসির রোডম্যাপ প্রকাশ করা হবে আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ বা কর্মপরিকল্পনা আজ রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত থাকবেন বলে কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান আরজু জানান।

তিনি জানান, ‘রোডম্যাপটি গত ৯ জুলাই চূড়ান্ত করা হয়েছে। রবিবার এটি বই আকারে আনুষ্ঠানিক প্রকাশ করা হবে।’

রোডম্যাপ চূড়ান্ত করে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, রোডম্যাপ অনুযায়ী ৩১ জুলাই বিকেল ৩টা থেকে সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠক সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি পরিকল্পনা অনুযায়ী গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও বাড়ি-বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু হচ্ছে ২৫ জুলাই থেকে চলবে ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের ১ জানুয়ারি ভোটার হালনাগাদের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে। সীমানা পুনঃনির্ধারণ ও আইন সংস্কারে দুইজন পরামর্শক নিয়োগ দেয়া হবে বলেও সচিব জানান। আগামী মাস থেকে সীমানা পুনঃনির্ধারণের কাজ শুরু হয়ে চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে