সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনেগালে স্টেডিয়ামে মারামারি! দেওয়াল ভেঙে নিহত ৮

news-image

অনলাইন ডেস্ক : ফের ফুটবলের কালো দিন! আবার ফুটবল খেলা দেখতে এসে লাশ হয়ে ফিরলেন দর্শকরা। সেনেগালের রাজধানীর ডেম্বা ডিওপ স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে এসে প্রাণ হারালেন আট দর্শক। তবে আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায় নি। লিগ কাপ ফাইনালের ম্যাচ চলছিল স্তাদে দে বোর ও ইউনিয়ন স্পোর্টিভ ওউকামের মধ্যে তখনই এই দুর্ঘটনাটি ঘটে।

নির্ধারিত সময় ম্যাচ অমীমাংসিত (১-১) থাকায় খেলা অতিরিক্ত সময় গড়ায়। স্তাদে দে বোর ২-১ ম্যাচ জিতে নেয়। ম্যাচ শেষের বাঁশি বাজতেই রণক্ষেত্রের চেহারা নেয় স্টেডিয়াম। দু’দলের সমর্থকরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। আর এতেই দর্শকরা আরও আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে দেওয়াল টপকাতে গিয়েই বিপত্তি ঘটে। এই দেওয়াল ভেঙেই আটজন মারা যান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে সেনেগালের স্থানীয় মিডিয়া এমনটাই জানিয়েছে।সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী