,

পশ্চিমবঙ্গে রূপাকে কতবার ধর্ষণ করা হয়েছে?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভন দেব চট্টোপাধ্যায় ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সাংসদ ও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

বাইরে থেকে পশ্চিমবঙ্গে কোনো মহিলা এলে ১৫ দিনের মধ্যেই ধর্ষণের শিকার হবেন-বিজেপির সাংসদ ও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের এমন মন্তব্যের পর পাল্টা কথার আক্রমণ চালিয়েছেন তৃণমূল কংগ্রেসের দলীয় লোকেরা। গতকাল শুক্রবারে রূপার এমন মন্তব্যের পর তৃণমূলের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় মন্তব্য করেন, ‘পশ্চিমবঙ্গে রূপাকে কতবার ধর্ষণ করা হয়েছে?’

আজ শনিবার সকালে নবান্নে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রূপা গঙ্গোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোভন দেব তৃণমূলের হয়ে রূপার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে রূপাকে কতবার ধর্ষণ করা হয়েছে? তিনি যদি তাঁর মন্তব্যের সত্যতা প্রমাণ করতে চান তাহলে এর জবাবও দিতে হবে রূপা দেবীকে।’

যদিও তৃণমূলের এই আক্রমণে বিন্দুমাত্র বিচলিত না হয়ে রূপা জবাব দেন, ‘চিন্তা করবেন না শোভনবাবু। আমি বাঙালি। বাংলাদেশের ঢাকা ও বরিশালের মেয়ে। আমি জানি এদেরকে কীভাবে সামলাতে হয়। ছোটবেলা থেকেই আমি সুন্দরী ছিলাম। তাই আমি ভালো করে জানি মেয়েদের সঙ্গে কী হয়। আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি নিজের নিরাপত্তা দিতে জানি। বরং আপনি তাদের নিয়েই ভাবুন, যাদের কেউ নেই। যারা অসহায়।’

এর আগে গতকাল শুক্রবার রূপা পশ্চিমবঙ্গে ধর্ষণ পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গের বাইরে থাকা কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া ছাড়া তাঁদের মা-বোনদের পশ্চিমবঙ্গে পাঠান, তাহলে তাঁরা ১৫ দিনের মধ্যে ধর্ষিতা হবেন।’ শুক্রবার রূপা গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পর সমালোচনার ঝড় শুরু হয়। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল শিবির থেকে রূপার এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানানো হয়।

যার উত্তরে রূপা গঙ্গোপাধ্যায় আজ শনিবার সংবাদমাধ্যমের কাছে সাফ জানিয়ে দেন, ‘১৫ দিন তো বেশি বলে দিয়েছি। তার আগেই বাইরে থেকে পশ্চিমবাংলায় কোনো নারী এলে ধর্ষিতা হবেন।’

সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ও বাদুড়িয়ায় একটি ফে‍ইসবুকের আপত্তিকর পোস্ট নিয়ে সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়। যার ফলে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটেছে বলেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রূপা।

এ ছাড়া পশ্চিমবঙ্গে ভোটের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের তোষণ করছেন বলেও বিজেপির তরফে বারবার অভিযোগ তোলা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে