,

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ৫৭৮ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, চোখ ও পায়ের চিকিৎসা করাতে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। চিকিৎসার পাশাপাশি সেখানে অবস্থানরত বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে বেশ কিছু দিন তিনি অবস্থান করবেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, তার নেত্রী চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন।

দলীয় সূত্র আরো জানিয়েছে, খালেদা লন্ডনে তার ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন। সেখানে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ছাড়াও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও রয়েছেন।

খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল ও গৃহপরিচারিকা ফাতেমা বেগম। এ ছাড়া আগের দিন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ব্যাংকক থেকে লন্ডন গেছেন।

এদিকে, খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়।

চেয়ারপারসনকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিকেল থেকে জড়ো হতে থাকেন দলের হাজারো নেতাকর্মী। বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার পাশে অবস্থান নেন তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে