সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিপ্রিয় সাধারণ মানুষ এখন ভয়-ভীতি শঙ্কার মধ্যে দিন পার করছে

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

গণবিরোধী জুলুমের পথ থেকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, অন্যথায় যুগে যুগে সকল স্বৈরাচারের মতোই আপনাদের পরিণতি বরণ করতে হবে।

গত বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের উত্তরার বাসায় দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সময় অনাকাঙ্খিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং অতিদ্রুত সভা সমাপ্তির জন্য পুলিশের তাগিদের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার বিবৃতি দেন বিএনপি চেয়ারপার্সন।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিপতিত করতে বর্তমান গণবিচ্ছিন্ন ভোটারবিহীন সরকার এখন সীমা ছাড়িয়ে গেছে। আর এই চরম সীমালঙ্ঘনের কারণেই দেশে রাজনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় সংগঠনগুলো উন্মুক্ত কোনো স্থানেই নয় বরং ঘরোয়া পরিবেশেও সভা কিংবা আলাপ-আলোচনা অনুষ্ঠান করতে বাধা দেয়া হচ্ছে।

তিনি বলেন, পুলিশি বাধা অথবা কোনো কোনো ক্ষেত্রে হামলা চালিয়ে সেসব সভা ও আলোচনা নস্যাৎ করতে যে ন্যাক্কারজনক অসদাচরণ করা হচ্ছে সেটির ধিক্কার জানানোর ভাষা নেই।

বিএনপি প্রধান বলেন, আ স ম আব্দুর রবের বাসভবনে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতৃবৃন্দের সভায় পুলিশি হস্তক্ষেপে আবারও প্রমাণিত হল রাষ্ট্র এখন অমানবিক এবং চরম গণবিরোধী। দেশে গণতন্ত্র শূন্যতার কারণেই আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বেপরোয়া হয়ে উঠেছে। ভোটারবিহীন সরকারের আনুগত্য করতে গিয়ে তারা হিতাহিত জ্ঞানহীন হয়ে পড়েছে। বিরোধী দল ও বিরোধী মত দমন করতে পুলিশকে লাগামহীন লাইসেন্স দেয়ার কারণেই সামাজিক অপরাধগুলো প্রশ্রয় পাচ্ছে তীব্র মাত্রায়।

খালেদা জিয়া বলেন, অনাচার বৃদ্ধির কারণেই শান্তিপ্রিয় সাধারণ মানুষ এখন ভয়-ভীতি শঙ্কার মধ্যে দিন পার করছে। অশুভ উদ্দেশেই দেশের বিশিষ্ট রাজনীতিবিদ আ স ম আব্দুর রবের বাসায় পুলিশ প্রবেশ করেছে। এর মূল লক্ষ্য হচ্ছে, রাষ্ট্র ও সমাজের মধ্যে একটা ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করা যাতে কেউ সরকারের বিরুদ্ধে টু শব্দ করতে না পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী থাকার জন্য বর্তমান সরকার যাদের প্রতিপক্ষ মনে করে তাদেরকে নির্মূল করতে নানা পন্থা অবলম্বন করেছে, তারই অংশ হিসেবে রবের বাসায় বৈঠক না করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেত্রী।

বর্তমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরও বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ। সময় অতি সন্নিকটে যখন জনগণের সম্মিলিত গণরোষে এই নিপীড়ক সরকারের মূলোৎপাটন ঘটবে বলেও হুশিয়ারি দেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা