বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনজুরিতে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে টাইগারদের কন্ডিশন ক্যাম্প চলাকালে শনিবার এ ঘটনা ঘটে।

যদিও চোট সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। শুধু জানা গেছে, ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

বিসিবি সূত্রে জানা গেছে, স্ক্যান করার পর সাকিবকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। এরপর রিপোর্ট পেলে জানা যাবে পুরোটা।

এ জাতীয় আরও খবর