সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের সঙ্গে সুসম্পর্ক রাখব : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের নেতৃত্বে অর্থনৈতিক ও কূটনৈতিক বিরোধে একঘরে কাতারের সঙ্গে সুসম্পর্ক রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন সিবিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই প্রত্যয় ব্যক্ত করেন।

ট্রাম্পের সৌদি সফরের পর সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অভিযোগে ৫ জুন কাতারের ওপর অবরোধ দেয় উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) তিন দেশ ও তাদের আরব ও অনারব মিত্ররা। সেই অবরোধের পর পরই টুইট করে কৃতিত্ব নিয়েছিলেন ট্রাম্প। তিনি কাতারকে সন্ত্রাসে সহযোগিতার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। এর এক মাসের বেশি সময় পর নিজ অনড় অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেন, কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটি সরানো হবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই ঘাঁটিতে ১০ হাজার মার্কিন সেনা রয়েছে।

‘সামরিক ঘাঁটি নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না’, সিবিএনকে বলেন ট্রাম্প।

‘আমরা কাতারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাচ্ছি এবং সামরিক ঘাঁটি নিয়ে কোনো ঝামেলা চাচ্ছি না’, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

চলতি বছরের মে মাসে সৌদি আরব সফর করেন ট্রাম্প। সেই সময় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদসহ অন্য আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তাঁর সফর শেষ হওয়ার পর পরই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় মিসর, মালদ্বীপসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা