বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরভ-শচীনকে চ্যালেঞ্জ দিলেন ক্রিস গেইল

news-image

স্পোর্টস ডেস্ক :ক্রিস গেইল শুধু একটি নাম নয়, একজন উচু মানের বিশ্ব ক্রিকেটার। যদিও এটা নতুন কিছু নয়। কিন্তু মজার বিষয় হলো গেইল তার নামের সঙ্গে সব সময় একটি চ্যালেঞ্জ যুক্ত রাখেন। নতুন কিছু করে দেখাতে পছন্দ করেন। তার নামের মধ্যে রেকর্ড ও নতুনত্ব খুঁজে পাওয়া যায়। সেটা আবারও করে দেখাতে চান তিনি।

গেইল বনাম শচীন, কিংবা গেইল বনাম সৌরভ। ক্রিকেট মাঠের বাইশ গজে নয়, এবার এই প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে আইএসএলে।

ভারতের মিলিয়ন ডলার আইপিএলের জন্মলগ্ন থেকেই বিভিন্ন ফ্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেছেন ক্রিস গেইল। এবার ভারতীয় ফুটবলে মন মজেছে ‘ইউনিভার্সাল’ বসের। তাই আইএসএলে ফ্যাঞ্চাইজি দল কিনতে চান উইন্ডিজ ওপেনার।

সেক্ষত্রে গেইলের নতুন টিমের সঙ্গে মহারাজের অ্যাটলেটিকো ডি কলকাতা বা শচীনের কেরালা ব্লাস্টার্সের টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে।

বেঙ্গালুরুর এক গেইমিং কোম্পানির বিশেষ অনুষ্ঠানে ভারতে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্ট্রাইক ব্যাটসম্যান। সেখানেই বিরাট কোহলির এ ওপেনিং সঙ্গী জানালেন, ‘ভারতীয় ফুটবলের আইএসএল টুর্নামেন্টে দল কিনতে আগ্রহী। ’ সে বিষয়ে পরিকল্পনা করে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও কথা বলেছেন তিনি। যেহেতু কথা-বার্তা হয়েছে তাহলে নিশ্চিত যে এবার ফুটবল মাঠে তাকে দেখা যাবে, খেলোয়াড় হিসেবে নয়, মালিক হিসেবে।

গেইল আরও বলেন,‘আইএসএলের মতো মেগা টুর্নামেন্টে দলের মালিক হওয়া আমার কাছে সৌভাগ্যের হবে। ’

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি