,

নতুন মাইলফলক স্পর্শ হাশিম আমলার

news-image

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে ‘চোকার’ বলা হলেও ব্যক্তিগত পারফর্মেন্সে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাদেরই একজন দেশটির ৩৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান হাশিম আমলা।

আজ (শুক্রবার) ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দারুণ মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র চতুর্থ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৮ হাজার রানের মালিক এখন আমলা।

মাইলফলক ছুঁতে শুক্রবার শুরু ট্রেন্ট ব্রিজ টেস্টে আমলার প্রয়োজন ছিল মাত্র ৮ রান। ব্যক্তিগত ৬ রান থেকে ইংলিশ পেসার উডকে ওই চার হাঁকিয়ে মাইলফলক স্পর্শ করেন তিনি। এ প্রতিবেদন লিখা পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে আমলার ব্যক্তিগত রান সংখ্যা ৪৩।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সবচেয়ে বেশি রান জ্যাক ক্যালিসের। ১৬৫ টেস্টে ১৩ হাজার ২০৬ রান করেন প্রাক্তন অলরাউন্ডার। পাঁচ অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। ১১৬ টেস্টে ৯ হাজার ২৬৩ রান প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথের। এবি ডি ভিলিয়ার্স ১০৫ টেস্টে করেছেন ৮ হাজার ৭৪ রান। আমলা ৮ হাজার ছুঁলেন ১০৫তম টেস্টে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে