,

রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

news-image

 

নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শনিবার রাতে লন্ডন যাচ্ছেন। রাত সাড়ে ৭টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।

খালেদার সফরসঙ্গী হিসেবে লন্ডন যাচ্ছেন তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা বেগম। খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতারা।

লন্ডনে তিনি তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করবেন। সেখানে তিনি পা ও চোখের চিকিৎসা করাবে। সেই সঙ্গে যুক্তরাজ্য বিএনপি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে কয়েকটি মতবিনিময় সভা ও বৈঠক করতে পারেন।

একটি সূত্র জানায়, চিকিৎসা শেষ হয়ে গেলে ঈদের আগেও দেশে ফিরতে পারেন বিএনপি প্রধান। জানা যায়, দলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে লন্ডনে। আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এবং দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে দলীয় চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আলোচনা হবে। সরকার সহায়ক সরকার দাবি না মানলে আন্দোলনের রূপরেখা নিয়েও মা ছেলের মধ্যে কথা হবে। বিগত আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাদের কার কি ভূমিকা তা নিয়েও কথা হতে পারে দলের শীর্ষ দুই নেতার। বিতর্কিত ও নিষ্ক্রিয়দের বাদ দিয়ে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন। সে সময় তারেকসহ পরিবারের সবার সঙ্গে ঈদ করেই দেড় মাস পর ফিরেছিলেন তিনি। তারেক ও তার স্ত্রী-সন্তানরা ছাড়াও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই সন্তানও ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে