,

বিশ্বের অলস দেশগুলির তালিকায় রয়েছে ভারতীয়রা!

news-image

অনলাইন ডেস্ক : ভোরে উঠে রাস্তায় কিছু লোকজনকে ‘মর্নিং ওয়াক’ করতে দেখা যায় ঠিকই। কিন্তু সেই ‘ওয়াক’-এর গতি অত্যন্ত মন্থর। ভরপেট লাঞ্চ করে রিক্সা কিংবা অটো ধরে নেওয়াটাই বুদ্ধিমানের মত কাজ।

না, আমরা বলছি না, সমীক্ষা বলছে ভারতীয়দের সার্বিক ছবি এমনটাই। বিশ্বের সবথেকে কুঁড়ে দেশগুলির মধ্যে অন্যতম ভারত। দিনে প্রত্যেক ভারতীয় গড়ে মাত্র ৪,২৯৭টি পা ফেলে। ৪৬ টি দেশের মধ্যে হওয়া এই সমীক্ষায় ভারতের স্থান ৩৯।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। গবেষকেরা স্মার্টফোনের অ্যাপ থেকে স্টেপ কাউন্ট করে এই সমীক্ষা করেছেন। ৪৬টি দেশের সাত লক্ষ মানুষের উপর সমীক্ষা চালানো হয়। সবথেকে কম কুঁড়ে দেশ হল চীন। যাদের গড় পদক্ষেপ দিনে ৬৮৮৮০। আর সবথেকে কুঁড়ে হল ইন্দোনেশিয়া। যাদের পদক্ষেপের সংখ্যা ৩৫১৩। আমেরিকার ক্ষেত্রে এই সংখ্যাটা ৪৭৭৪।

আরও জানা গিয়েছে ভারতীয় মহিলারা পুরুষদের থেকে কম হাঁটেন। দিল্লির এক ডায়টিশিয়ান জানিয়েছেন সুস্থ থাকতে দিনে ১০,০০০ স্টেপ হাটা উচিৎ। সকালে অন্তত ১ ঘণ্টা হাঁটা উচিৎ বলে জানিয়েছেন তিনি। তবে সারাদিনই অ্যাকটিভ থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে