,

আইপিএলে ফিরছে চেন্নাই ও রাজস্থান

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে প্রত্যাবর্তন ঘটছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের। সুপ্রিমকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি লোঢা কমিটি এই দুই ফ্র্যাঞ্চাইজিকে দুই বছরের জন্য নির্বাসিত করেছিল। সেই নির্বাসনের মেয়াদ পূর্ণ হয়েছে।ফলে আগামী বছর থেকেই ফের আইপিএল-এ দেখা যাবে এই দুই চ্যাম্পিয়ন দলকে।

চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের আইপিএল-এ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বিসিসিআই। কার্যকরী সভাপতি সি কে খন্না বলেছেন, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস ফেরায় সমৃদ্ধ হবে আইপিএল। দুই দলই দুর্দান্ত সাফল্য পেয়েছে। তাদের প্রচুর সমর্থকও আছে। অনুগত সমর্থকরা আগামী বছর থেকেই প্রিয় দল এবং তারকাদের খেলা দেখতে পাবেন।

আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লও এই দুই ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। তার আশা, অতীতের মতোই চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে