,

টেস্টেও মাথা উঁচু করে লড়ছে জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জয়ের সুখস্মৃতিটা লাঞ্চেই ‘হজম’ হয়ে যেতে বসেছিল জিম্বাবুয়ের। কলম্বো টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ৭০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ে শেষ পর্যন্ত দিনটি শেষ করল মাথা উঁচু করেই। ৮ উইকেটে ৩৪৪ রান। ১৫১ রানে অপরাজিত ক্রেগ আরভিনকে আরেকটু সঙ্গ দিতে পারলে তরুণ শ্রীলঙ্কার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া স্কোর পেতে পারে সফরকারীরা। ২৪ রানে অপরাজিত ডোনাল্ড টিরিপানো সেই আশ্বাস ভালোমতো দিচ্ছেনও।

আর এই দুজনের ৬২ রানের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটি টেস্ট অধিনায়ক হিসেবে শুরুর দিনের শেষটা তিতে স্বাদ এনে দিল দিনেশ চান্ডিমালকে। প্রথম চার জুটির মাত্র একটি ৩০ পেরিয়েছিল জিম্বাবুয়ের। সেই তারাই কী দুর্দান্তভাবেই না লড়াইয়ে ফিরল। পরের ৫ জুটির তিনটিতেই ৬০-এর বেশি তুলে। এর মধ্যে সাত জুটিতে অবদান রেখেছেন আরভিন। প্রতিরোধের শুরুটা হয়েছিল পঞ্চম উইকেটে সিকান্দার রাজাকে নিয়ে ৮৪ রানের জুটি গড়ে।

আরভিন এর মধ্যে খেলেছেন জিম্বাবুয়ের পক্ষে টেস্টে ১৬তম ১৫০-এর ইনিংস। তাঁর আগে যে কীর্তি ছিল মাত্র ৯ জিম্বাবুইয়ানের।

জিম্বাবুয়ের ইনিংসে আর কারও ফিফটি নেই। আরভিনের ১৫১-এর পর সর্বোচ্চ ৩৬। নিজের ক্যারিয়ার সেরা ইনিংসটাকে আরও বড় করার প্রত্যয় নিয়ে কাল শুরু করবেন আরভিন। তবে এরই মধ্যে জিম্বাবুয়ে টেস্টের এক দিনে তাদের সর্বোচ্চ রান তোলার কীর্তি গড়েছে। শ্রীলঙ্কার সামনে কী বিপদ অপেক্ষা করছে, সেটাই দেখার।

অথচ রঙ্গনা হেরাথ শুরুতেই স্পিনের জাল বিছাতে শুরু করেছিলেন। দিন শেষে ৪ উইকেট নিয়ে তিনিই সবচেয়ে সফল। তবে খরচ করে ফেলেছেন এক শর বেশি রানও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে