সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়েরিকে হারিয়ে স্বপ্নের ফাইনালে চিলিচ

news-image

স্পোর্টস ডেস্ক :স্যাম কোয়েরিকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন মারিন চিলিচ। এই নিয়ে ১১তম বার উইম্বলডন খেলতে এসে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ক্রোয়েশিয়া এই টেনিস তারকা।

শুক্রবার প্রথম সেমিফাইনালে ২৪তম বাছাই কোয়েরির কাছে প্রথম সেট টাইব্রেকারে হেরেছিলেন চিলিচ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের তিন সেট জিতে স্বপ্নের ফাইনালে পা রাখেন সপ্তম বাছাই এই তারকা।

সেন্টার কোর্টে ২ ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে চিলিচ ম্যাচ জেতেন ৬-৭ (৬-৮), ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৫ গেমে।

রোববারের ফাইনালে রজার ফেদেরার অথবা টমাস বার্ডিচের মুখোমুখি হবেন চিলিচ।

চিলিচ ২০১৪ ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন, কিন্তু উইম্বলডনে এর আগে কোয়ার্টার ফাইনালই পার হতে পারেননি। সর্বশেষ তিন টুর্নামেন্টেই বিদায় নিয়েছিলেন শেষ আট থেকে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা