বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোমাংস বহনের অভিযোগে এবার বিজেপি নেতাকে মারধর

news-image

আন্তর্জাতিক ডেস্ক :গোমাংস বহনের অভিযোগে এবার ভারতের শাসকদল বিজেপির এক নেতাকে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের জালাখেণ্ডা পুলিশ থানার অধীন ভরসিঙ্গি এলাকায়। বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের ছবি ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার বিষয়টি জানা যায়।

জানা যায়, বিজেপি ওই নেতার নাম সালেম ইসমাইল শাহ (৩৬)। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে নাগপুর পুলিশ। কাটোলের বাসিন্দা ইসমাইল বিজেপির কাটোল তালুকা ডিভিশনের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক।

সূত্রমতে, একটি অনুষ্ঠানের জন্য মাংস কিনে নিজের মোটরসাইকেলে চড়ে রাজ্যটির অমরাবতী জেলার আমের গ্রাম থেকে কাটোলের দিকে ফিরছিলেন ইসমাইল। সেসময় গোরক্ষক সমিতির কয়েকজন সদস্য তার পথ আটকায়। এরপর গোমাংস বহনের অভিযোগে মাটিতে ফেলে তাকে মারধর করে।

যদিও ইসমাইল হামলাকারীদের বোঝানোর চেষ্টা করেন যে তার কাছে থাকা মাংস ‘গরু’র নয়। কিন্তু তাতে কান দেয়নি হামলাকারীরা। এমনকি এসময় পাশ দিয়ে পথচারীরা গেলেও কেউই সাহায্যের জন্য এগিয়ে যাননি। সবশেষে ইসমাইলের মোটর সাইকেলটি তার শরীরে ওপর ফেলা হয়। মারধরের সেই ভিডিও মোবাইলে তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ইসমাইলকে উদ্ধার করে ভর্তি করা হয় কাটোল সিভিল হাসপাতালে। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি। কিন্তু অসুস্থতার কারণে ফের হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

এ ঘটনায় দুটি অভিযোগ করেছে পুলিশ। একটি অভিযোগ করা হয় অশ্বিন উইক, জনার্ধন চৌধুরী, রামেশ্বর ত্যাডে এবং মোরেশ্বর তেন্ডুলকর- এই চার অভিযুক্ত হামলাকারীর বিরুদ্ধে। ওই চারজনকে আটক করা হয়েছে এবং সকলকেই পাঁচ দিনের পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে। অন্যদিকে, গোমাংস রাখার অভিযোগে ইসমাইলের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে।

ইসমাইলের স্ত্রী জারিন ইসমাইল গোমাংস বহনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্বামী তুলোর ব্যবসায়ী। স্থানীয় একটি মসজিদে একটি অনুষ্ঠান উপলক্ষে তিনি ছাগলের মাংস নিয়ে যাচ্ছিলেন। ’

নাগপুর (গ্রামীণ) পুলিশ সুপার শৈলেশ বালকাড়ে জানান, ‘এক পশু চিকিৎসকের সামনেই ওই মাংসটি প্যাকেটজাত করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। যারা মারধরের ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ’

গরু-গোমাংস ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি ভারতে একের পর এক সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। কখনো মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোরক্ষকদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তাতেও গোরক্ষকদের তাণ্ডব কিছুতেই কমছে না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ