,

মিসরে সোয়েটার কারখানায় আগুন, বাংলাদেশিসহ নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের রাজধানী কায়রোর মার্গ এলাকায় একটি সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম মাওলানা নূর মোহাম্মদ। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশের ভাষ্য, অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ বাচ্চু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোয়েটার কারখানার মালিক ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের ফরিদপুরে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মাওলানা নূর মোহাম্মদসহ তিনজন মারা যান।

তবে এ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। মাওলানা নূর মোহাম্মদ ওই কারখানায় কাজ করতেন না বলে জানা গেছে। তাহলে কেন তিনি রাতে ওই কারখানায় ছিলেন, তা নিয়ে চলছে গুঞ্জন।

কারখানার গেট বাইরে থেকে বন্ধ করে মালিক বাচ্চু চাবি নিয়ে বাসায় গিয়েছিলেন বলে অনেকে অভিযোগ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে