,

গেইল-ব্র্যাভো-স্যামিদের জাতীয় দলে ফিরিয়ে আনছে ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : গত কয়েক মাস ধরে ওয়েস্টি ইন্ডিজের সবচেয়ে বড় বড় তারকাদের সবাই চিনত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে। কারণ, বোর্ডের সঙ্গে নানা বিবাদের কারণে জাতীয় দলে ব্র্যাত্য হয়ে আছেন ক্রিস গেই, ড্যারেন ব্র্যাভো, ডোয়াইন ব্র্যাভো, ড্যারেন স্যামি, কায়রন পোলার্ড কিংবা সুনীল নারাইনদের মত তারকা ক্রিকেটাররা। জাতীয় দলে সুযোগ না পেলেও সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজিগুলোতে তাদের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণেই হয়তো মত বদলাতে হলো ক্যারিবীয় ক্রিকেট বোর্ডকে।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সরাসরি অংশগ্রহণের সুযোগ নেই বললেই চলে। তরুণদের নিয়ে গড়া দলটি এখন খর্বশক্তির। তাই বিশ্বকাপে সরাসরি খেলতে চাইলে প্রায় অলৌকিক কিছু করে দেখাতে হবে তাদের। সে কারণেই হয়তো শেষ চেষ্টা হিসেবে তারকা ক্রিকেটারদের দলে ফেরাতে সমঝোতার পথে হাঁটছে দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে ক্রিস গেইলের কথাতেও সমঝোতার বার্তা আছে। ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলে তিনি বলেছিলেন, ‘আমি অবশ্যই ২০১৯ বিশ্বকাপ খেলতে চাই। ‘

ক্যারিবীয় বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বিবাদের ডালপালা মেলে একটি নীতির কারণে। বোর্ডের সেই নীতিতে উল্লেখ আছে, ‘যে ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের যে সংস্করণে খেলতে চান, তাকে স্থানীয় লিগের সেই সংস্করণে অংশ নিতে হবে। ‘ ফলে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে টি-টোয়েন্টি খেলে বেড়ানো তারকাদের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে খেলাটা কঠিন হয়ে পড়েছিল। এসবের সমালোচনা করাতেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেননি ড্যারেন স্যামি।

কেবল স্যামি নন; নিকোলাস পুরানের মতো উঠতি তারকাও স্থানীয় লিগে না খেলে বিপিএল এবং পিএসএলে খেলায় মনোযোগ দিয়েছেন। কিন্তু এতে জাতীয় দলের হয়ে টেস্ট কিংবা ওয়ানডে খেলার দরজাও বন্ধ হয়ে গেছে তারকা ক্রিকেটারদের জন্য। এসব ঘটার অনেকদিন পর বোর্ড অনুভব করছে যে, নতুনদের নিয়ে তৈরী একটি ভারসাম্যহীন দল নিয়ে আর যাই হোক, বিশ্বকাপে খেলা যাবে না। তাই তারা নিজেদের অবস্থান শিথিল করেছে।

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন বোর্ড ও ক্রিকেটার সমিতির মাঝে নতুন সমঝোতা হয়েছে। আপাতত এ নিয়ম কিছুদিনের জন্য শিথিল করা হচ্ছে। ফলে ইংল্যান্ড সফরে মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স কিংবা স্যামিদের দলে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। আনুষ্ঠানিকভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও ক্রিকইনফোর দাবি, বোর্ডে এ প্রস্তাব তোলা হলে সেটি পাস করিয়ে দেওয়া হবে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে