,

শনিবার ক্যাম্পে যোগ দেবেন তামিম!

news-image

 

স্পোর্টস ডেস্ক : আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত তামিম ইকবালকে এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্ট খেলার অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ‘ব্যক্তিগত কারণে’ তামিম দেশে ফিরে এসেছেন মাত্র এক ম্যাচ খেলেই। খেলার কথা ছিল আরো সাত ম্যাচ।

বুধবার দেশে ফিরে বৃহস্পতিবার বাসায় সময় কাটিয়েছেন তামিম। জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয়েছে তামিমের। ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, অযথা বসে না থেকে শনিবার থেকেই ক্যাম্পে যোগ দেবেন দেশসেরা ওপেনার।

আগে ফিটনেস নিয়ে ‘ফাঁকি’ দিলেও এখন তামিম ফিটনেস নিয়ে সবার থেকে সিরিয়াস। নিজেই সে কথা গণমাধ্যমের সামনে বারবার বলেছেন। তাই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ট্রেনিং ক্যাম্পে শনিবার যোগ দেবেন তামিম। বিশেষ কোনো কারণে শনিবার ক্যাম্পে যোগ দিতে না পারলে রোববার ক্যাম্পে থাকবেন।

তামিমের হঠাৎ দেশে ফেরার কারণ হিসেবে এসেক্স ইগলস অফিশিয়াল ওয়েবসাইটে লিখেছিল, কারণটি ‘ব্যক্তিগত’। কিন্তু বেশ কিছু সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, তামিম পরিবার নিয়ে ‘হেট ক্রাইমের’ শিকার হয়েছেন। তাই আতঙ্কিত হয়ে দেশে ফিরছেন। তবে নিজের অফিশিয়াল ফেসবুকে এক পোস্টে ‘হেট ক্রাইমের’ বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তামিম। যদিও এ নিয়ে এখনো বিতর্ক চলছেই!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে