,

ক্ষমতা ছাড়বেন না নওয়াজ শরীফ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ না করার সিদ্ধান্ত অনুমোদন করেছে সেদেশের কেন্দ্রীয় মন্ত্রীসভা। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রীসভার এক জরুরী বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে নওয়াজ শরীফ বলেন, যৌথ তদন্ত টিমের (জেআইটি) প্রতিবেদন ”অভিযোগ ও জল্পনাকল্পনায়” ভর্তি।

তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, আমি কারো কথায় পদত্যাগ করবো না। আমি আইনী লড়াই চালিয়ে যাবো।

বিরোধীদের প্রতি আঙুল তুলে নওয়াজ শরীফ বলেন, জেআইটি প্রতিবেদন প্রকাশের পর যারা আমার পদত্যাগ দাবি করছে, সেই বিরোধী দলগুল সবাই মিলেও তো মুসলিম লীগের সমান ভোট পায়নি। পাকিস্তানের জগণই আমাকে নির্বাচিত করেছে এবং তাই কেবল তারাই আমাকে এই পদ থেকে সরাতে পারে।

তিনি বলেন, রাজনীতিতে এসে আমার পরিবার কিছুই পায়নি, বরং অনেক হারিয়েছে। দেশে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, কিন্তু কোনোটিতে কোনো রকম দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি।

নওয়াজ শরিফ বিরোধীদের প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলেন, ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত আমার পরিবার এক পয়সার দুর্নীতি করেছে এমন প্রমাণ কেউ দিতে পারলে সামনে আসুন। সূত্র : ডন অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে