সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনের ম্যাচে টস জিতে ব্যাট করছে এইচপি ইউনিট

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে সময়টা দারুণ কাটছে বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি)। ডারউইনে নর্দান টেরিটরি আমন্ত্রিত একাদশের বিপক্ষে ৫টি একদিনের প্রস্তুতি ম্যাচে ৫-০ ব্যবধানে জিতেছে লিটন কুমার দাসের দল। ব্যাটিং এবং বোলিংয়ে দারুণ ণৈপুন্য দেখিয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটাররা। এবার তাদের সামনে তিন দিনের প্রস্তুতি ম্যাচ।

তিনদিনের এই ম্যাচটিও অনুষ্ঠিত হচ্ছে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে। প্রতিপক্ষ সেই নর্দান টেরিটরি আমন্ত্রিত একাদশ। স্বাগতিকদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এইচপি ইউনিটের অধিনায়ক লিটন কুমার দাস।

ব্যাট করতে নেমে ওপেনার মেহেদী মারূফ দারুণ খেললেন। অধিনায়ক লিটন কুমার দাস ১৩ রানে, ওয়ান ডাউনে নামা এনামুল হক বিজয় ১৯ রানে আউট হয়ে যান। এই দু’জনের দেখাদেখি নাজমুল হোসেন শান্ত ১৩, ইয়াসিন রাব্বি আউট হন ২৭ রান করে।

নিয়মিত বিরতিতে চার ব্যাটসম্যান আউট হয়ে গেলেও এক প্রান্ত আগলে রেখে মেহেদী মারূফ খেলেন ৮৭ রানের দারুণ এক ইনিংস। তবে ইয়াসিন রাব্বির আগেই সাজঘরে ফেরেন মারূফ। ১৩৮ বল খেলে ৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় এই রান করেন তিনি।

১৬৯ রানের মাথায় আউট হন ইয়াসিন রাব্বি। এ রিপোর্ট লেখার সময় এইচপিএ ইউনিটের রান ৫ উইকেট হারিয়ে ২৫৩। ১১১ বল খেলে ইরফান শুকুর অপরাজিত রয়েছেন ৬৭ রানে। তার সঙ্গী সাইফুদ্দিন ৮৯ বলে অপরাজিত ২৪ রানে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট