,

এসেক্সের কাছ থেকে এক টাকাও নেননি তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : এসেক্সের সঙ্গে তামিম ইকবালের চুক্তি খারাপ ছিল না। ম্যাচপ্রতি পাওয়ার কথা ছিল প্রায় তিন হাজার পাউন্ড করে। অথচ এক ম্যাচ খেললেও তামিম দেশে ফিরেছেন এসেক্সের কাছ থেকে কোনো টাকা না নিয়েই!

মাথায় হিজাব থাকায় গত সোমবার ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডে কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা। ব্যাপারটি এসেক্সকে জানিয়ে পরদিনই সপরিবারে দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়েন তামিম। এসেক্স এক বিবৃতিতে জানায়, তামিম ‘ব্যক্তিগত কারণে’ দেশে ফিরে যাচ্ছেন। বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনারও দেশে ফেরার কারণ হিসেবে ফেসবুক ও টুইটারে ‘ব্যক্তিগত কারণে’র কথাই বলেছেন।

তামিমের দেশে ফেরার প্রস্তাবে এসেক্স রাজি হলেও ঘটনাটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল দুই পক্ষ মিলেই। সে কারণেই এ নিয়ে যতটা সম্ভব চুপ থাকছেন তামিম। কিন্তু তাঁর এই মৌনতার ভিন্ন অর্থ করছেন অনেকেই। অনেকের ধারণা, তবে কি টাকার কাছেই হেরে গেলেন তামিম!

অথচ বিষয়টা পুরোই উল্টো বলে জানিয়েছে তামিমের ঘনিষ্ঠ সূত্র। ম্যাচপ্রতি তিন হাজার পাউন্ড করে ধরে এসেক্স বেশ কিছু টাকা তাঁকে অগ্রিম দিয়ে রেখেছিল। কিন্তু দেশে ফেরার আগে তামিম সব টাকাই ফিরিয়ে দিয়েছেন এসেক্সকে। ক্লাব কর্মকর্তাদের নাকি বলেছেন, ‌‌‘আমি তো দলের জন্য কিছুই করতে পারিনি, কাজেই টাকাটা ফেরত নিন। হুট করে চলে যাওয়ায় আপনাদের সমস্যায় পড়তে হবে, আমার জায়গায় নতুন একজন খেলোয়াড় নিতে হবে। কাজেই এই টাকা আমি নেব না। চলে যেতে হচ্ছে বলে আমি দুঃখিত।’

তামিমের এমন বিনয়ী আচরণে বিস্ময় প্রকাশ করে এসেক্স কর্মকর্তারা বলেছিলেন, ‌‌‘দলের হয়ে একটি ম্যাচ খেলায় কিছু টাকা পাওয়াটা আপনার অধিকার। দয়া করে টাকাটা নিন।’ তামিম তবু এসেক্সের অর্থ ফিরিয়ে দিয়ে এসেছেন। কেন্টের বিপক্ষে এক ম্যাচ খেললেও সেটি আসলে তিনি খেলেছেন বিনে পয়সায়।

তবে চুক্তি অনুযায়ী ইংল্যান্ডে অবস্থানের সময় পরিবার নিয়ে থাকার জন্য তামিমকে স্ট্রাটফোর্ডে একটি ফ্ল্যাট ভাড়া করে দিয়েছিল এসেক্স। ব্যবহারের জন্য দিয়েছিল একটি গাড়ি। এ ছাড়া যাওয়া-আসার বিমানভাড়াও ক্লাবই দিয়েছে, তবে শুধু তামিমেরটা। স্ত্রী আয়েশা ও ছেলে আরহামের বিমানভাড়া বহন করেছেন তামিম নিজেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে