,

দল সমস্যায় পড়লেই আমার ডাক আসে : শাস্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : সব নাটকের অবসান হয়েছে; ভারতের জাতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন রবি শাস্ত্রী। এই ক্রিকেট লিজেন্ড এর আগেও দেড় বছরের বেশি সময় (২০১৪ আগস্ট থেকে ২০১৬ এপ্রিল) ভারতীয় দলের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে শাস্ত্রীর অনুভূতি হলো, দল বিপদে পড়লেন তার ডাক আসে। কথাটা একেবারে মিথ্যা নয়। তার টেস্ট অভিষেকটাও হয়েছিল দল বিপদে পড়ায়!

একটি দৈনিকের সঙ্গে সাক্ষাতকারে শাস্ত্রী বলেছেন, ‘শুধু কোচের বিষয় নয়, যখন ক্রিকেট খেলতাম তখনও আমি ছিলাম ক্রাইসিস ম্যান। আমার অভিষেক টেস্টেও আচমকা ডাক পেয়ে উড়ে যেতে হয়েছিল। আমি সব সময় চ্যালেঞ্জের জন্য তৈরি। ‘

প্রথম মেয়াদে দলের দায়িত্ব নিয়ে কোহলিদের ড্রেসিংরুমে দারুণ একটা পরিবেশ তৈরি করেছিলেন তিনি। যা পরে আর থাকেনি। শাস্ত্রীর কাছে টিম হল পরিবারের মতো। এখানে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা থাকতে হবে। তবে গত বছর টিম ডিরেক্টর পদ থেকে তাকে যখন সরিয়ে দেওয়া হয়েছিল তিনি খুশি হতে পারেননি। খুব আঘাত পেয়েছিলেন মানসিকভাবে। এভাবে হুট করে দায়িত্ব থেকে সরানোটা মেনে নেওয়া আসলেই কঠিন।

শাস্ত্রী বলেছেন, ‘মিথ্যা বলা হবে যদি বলি, আমাকে গত বছরের ওই দিনটা আঘাত করেনি। অবশ্যই আঘাত করেছিল। কারণ আমার মনে হয়েছিল আমি সমস্ত পরিশ্রমটা করে টিমটাকে একটা ভিতের উপর দাঁড় করাতে পেরেছি। টিমটা ছুটছে। আমি তখন স্বপ্ন দেখছি মহাকাশের আরও কাছে ওদের নিয়ে যাব। সেই সময় আমাকে সরিয়ে দেওয়া হল। আমি বুঝতে পারিনি কেন সরানো হল। পারফরম্যান্স সকলের চোখের সামনেই রয়েছে। টিম কি খারাপ করছিল? আমার তো মনে হয় না। ‘

তিনি আরও বলেছেন, ‘আমি যতই ঠিকঠাক থাকার চেষ্টা করি, যে কোনও মানুষই আঘাত পেত আমার জায়গায় থাকলে। তবে এটাও ঠিক যে, সেই খারাপ লাগার অধ্যায়টা থেকে আমি বেরিয়েও গিয়েছিলাম। ক্রিকেটের মধ্যেই আমি ডুবে ছিলাম। গত এক বছরে প্রায় ২০০ দিনের লাইভ টিভি কভারেজ করেছি আমি। কমেন্ট্রি বক্সে এত ব্যস্ত কখনও থাকিনি। ভারতীয় দলের ড্রেসিংরুমে না থাকলেও ক্রিকেটের মধ্যে ছিলাম বলে খারাপ লাগাটা কাটিয়ে উঠতে পেরেছিলাম খুব তাড়াতাড়ি। কমেন্ট্রির কাজ আমি উপভোগ করি। চুটিয়ে কমেন্ট্রি করেছিল গত এক বছরে। ‘

তাহলে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নিলেন কেন? আবেদন করতে গড়িমসি কি এই কারণেই করেছিলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি? এর পেছনেও আছে শাস্ত্রীর ‘ক্রাইসিস ম্যান’ এর ভূমিকা আর দেশের প্রতি ভালোবাসা।

তার ভাষায়, ‘দ্বিতীয় বার উইন্ডো ওপেন হওয়ার পরে আমার মনে হয়েছিল, দলটা কোনো সমস্যায় পড়েছে। এই ছেলেদের সঙ্গে আমি প্রায় দুবছর ছিলাম। মনে হয়েছিল, ওদের এই সমস্যার সময় আমি চুপচাপ বাইরে বসে থাকব না। আমি নিজেকে অফার করব। সেটা ভেবেই নতুন করে আবেদন করি। ‘

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে