,

সমলিঙ্গের বিয়েতে সমর্থন মাল্টা পার্লামেন্টের

news-image
ইউরোপীয় ইউনিয়নের পনেরতম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়েতে সমর্থন দিয়েছে মাল্টার পার্লামেন্ট। সম্প্রতি ক্যাথলিক অধ্যুষিত দেশটির পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়।
জানা গেছে, দেশটির প্রধানমন্ত্রী জোসেফ মাসকাটের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হলো। পার্লামেন্টে পাশ হওয়া নতুন এই আইনে ‘স্বামী’ এবং ‘স্ত্রী’ শব্দ দুটির বদলে লিঙ্গ নিরপেক্ষ শব্দ ‘জীবনসঙ্গী’ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ‘মা’ ও ‘বাবা’র বদলে ‘যে অভিভাবক জন্ম দিয়েছে’ এবং ‘যে অভিভাবক জন্ম দিয়েছে’ শব্দ দুটি ব্যবহার করা হচ্ছে।
এই আইনটি পাশ হওয়া ক্যাথলিক অধ্যুষিত মাল্টার জন্য একটি ‘মাইলস্টোন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১১ সালে ডিভোর্সের বিষয়েও বৈধতা দেয় দেশটি। গত মাসে দেশটিতে পুননির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী জোসেফ মাসকাটের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটি ছিল দেশটির বিবাহ সম্পর্কিত আইনটিতে পরিবর্তন আনা ও সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষণা করা। আইনটি পার্লামেন্টে পাশ হবার পর মাসকাট বলেন ‘এটা একটা ঐতিহাসিক ভোট। আমাদের গণতন্ত্র ও সমাজ যে উচ্চতায় ভিন্ন একটি স্তরে প্রবেশ করেছে এই আইনটির মাধ্যমে তা প্রকাশ পায়। আমরা সবাই সমান-পৃথিবীকে এই বার্তা দিতে পারবো এখন।’
তবে এই আইনের বিরোধী ছিল ক্যাথলিক চার্চ। কিন্তু পার্লামেন্টের ভোটাভুটিতে যে ৬৭ জন সদস্য ভোট দিয়েছেন তার মধ্যে একটি ভোটই শুধু সংস্কার বিপরীতে ছিল। বাকি সবাই এই সংস্কার আইনের পক্ষে ছিলেন। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে