,

মাঠকর্মীদের ট্রাউজার খুলে নিল লঙ্কান বোর্ড!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) দেয়া ট্রাউজার পরেই দায়িত্ব পালন করার কথা ছিলো মাঠকর্মীদের। তবে তখন স্পষ্ট করে বলা হয়নি যে সিরিজ শেষেই ওই ট্রাউজার ফেরত দিতে হবে।

ম্যাচ শেষে মাঠকর্মীরা জানতে পারেন, ট্রাউজার না খুলে দিলে তাদের পারিশ্রমিক দেয়া হবে না। বিপদ হলো যে তারা তো আর অতিরিক্ত কোনো পোশাক নিয়ে আসেননি। বাধ্য হয়ে কর্মীদের শুধু অন্তর্বাস পরেই প্যান্ট ফেরত দিতে হয়।

পরে অন্তর্বাস পরে স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয় দেশি-বিদেশি গণমাধ্যমের খবরে সমালোচনার মুখে পরে ক্রিকেট বোর্ড।

হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক স্টেডিয়ামে কাজ করা ১০০ মাঠকর্মীদের সবাই স্থানীয়, সিরিজের জন্য সাময়িকভাবে তাদের ভাড়া করেছিল এসএলসি। প্রতিদিনের পারিশ্রমিক ঠিক করা হয়েছিল ১ হাজার রুপি।

একজন মাঠকর্মী জানিয়েছেন, ওইভাবে ট্রাউজার নেয়ার পরও তারা পুরোপুরি পারিশ্রমিক পাননি। আরেকজনের অভিযোগ, এসএলসি আমাদের আরেক সেট পোশাকও আনতে বলেনি। যখন তারা ট্রাউজার ফেরত দিতে বলল, আমাদের কিছু করার ছিল না।

এ ঘটনায় ক্ষমা চেয়েছে এসএলসি। যারা এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।

এসএলসি প্রধান থিলাঙ্গা সুমাথিপালা বলেছেন, মাঠকর্মীদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা অগ্রহণযোগ্য। এছাড়া সবাইকে নতুন এক সেট কাপড় ও একদিনের অতিরিক্ত পারিশ্রমিক দেয়া হবে বলেও তিনি যোগ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে