,

কিমের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে দক্ষিণ কোরিয়ার সন্দেহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :কিমের একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। এ ব্যাপারে ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার এক আইন প্রণেতার মতে তাদের গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়া যে আন্ত:মহাদেশীয় প্রথম ব্যালেষ্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে।

এছাড়া পার্লামেন্টের গোয়েন্দা কমিটির এক সদস্য দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি ই ওয়াং ইয়াং সাংবাদিকদের জানিয়েছেন, পিয়োংইয়াংয়ের ব্যালেষ্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার মত উচ্চ প্রযুক্তি রয়েছে কিনা সে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা এখনও নিশ্চিত করতে পারেনি।

তবে উত্তর কোরিয়ার তথ্য মতে, মঙ্গলবার তারা চীন সীমান্তের কাছে এক বিমান বন্দরে চলমান এক যান থেকে হাওসং-১৪ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দূর পাল্লার ঐ ক্ষেপণাস্ত্রের অগ্রভাগে পারমানবিক অস্ত্রাগ্র বা ওয়ারহেড যুক্ত ছিল এবং তা বায়ু মণ্ডল থেকে আবার ফিরে আসতে সক্ষম।

পাশাপাশি উত্তর কোরিয়ার এই আইসিবিএম পরীক্ষার সত্যতা নিশ্চিত করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে আঘাত হানতে সক্ষম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে