,

সৌদি আরব থেকে তাড়ানো কাতারের উটগুলো মরে যাচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। আরো চাপে ফেলতে দেশটির চারণভূমি থেকে কাতারের সব উট তাড়িয়ে দেওয়া হয়। এরপর থেকেই খোলা মরুভূমিতে গরমে ও জলতৃষ্ণায় সারে সারে মারা পড়ছে উটগুলো।

স্থান সংকটের কারণে কাতারের বেশির ভাগ উট পালন করা হতো সৌদি আরবের বিভিন্ন চারণভূমিতে। এসব উট খামারিরা সারাদিন উট চরিয়ে সন্ধ্যায় সীমান্ত পার হয়ে ফিরে যেতেন কাতারে। তবে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের পর খামারিদের তাদের উট ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়।

কিন্তু হাজার হাজার উটের মধ্যে প্রতিদিন সীমান্ত পার হয়ে কাতারে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে মাত্র কয়েকশ উটকে। এতে খোলা মরুভূমিতে গরমের মধ্যে দিন কাটছে উটগুলোর। পানির অভাবে প্রতিদিন মারা পড়ছে অনেক উট।

উট খামারি আল জাহারি বলেন, ‘এটা খুবই শক্ত ছিল। উটগুলো বিধ্বস্ত হয়ে গিয়েছিল, কারণ কোন পথে যেতে হবে তা তারা জানে না।’

হুসাইন আল মারি নামের আরেক খামারি বলেন, ‘আমি সৌদি আরব থেকে এসেছি। আসার পথে আমি রাস্তার ওপর ১০০টিরও বেশি মৃত উট দেখেছি। এ ছাড়া আরো অনেক উট ও ভেড়া পথ হারিয়েছে।’

এদিকে, সৌদি আরবের সিদ্ধান্তের পর সীমান্তের কাছে আট হাজার উটের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করেছে কাতার সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে