,

নাইরোবিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের জহির

news-image

 

স্পোর্টস ডেস্ক :বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের কোনো অ্যাথলেটের পদক জয়ের প্রত্যাশা বাড়াবাড়ি। পদক জয় দূরে থাক, হিটেই টিকতে পারেন না আমাদের অ্যাথলেটরা। কিন্তু জিম্বাবুয়ের নাইরোবিতে চলমান বিশ্ব যুব অ্যাথলেটিকসে আজ ব্যতিক্রম হয়ে দাঁড়ালেন শেরপুরের ছেলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যাথলেট মো. জহির রায়হান।

বলতে গেলে ইতিহাস গড়েছেন। বাংলাদেশের অ্যাথলেটিকসের ইতিহাসে প্রথম কোনো অ্যাথলেট হিসেবে সেমিফাইনালে উঠেছেন তিনি। আজ বুধবার ৪০০ মিটারের হিটে ৪৮ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন জহির। অবশ্য দেশ ছাড়ার আগে সেমিফাইনালে খেলার প্রত্যাশা ব্যক্ত করে গিয়েছিলেন। এবার তিনি সেটা করে দেখালেন। এখন লক্ষ্য রাখছেন ফাইনালে ওঠার। সেমিফাইনালে যাতে ভালো করতে পারেন সে জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গেল মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র অ্যাথলেটিকসে ৪০০ মিটারে সেমিফাইনালে উঠেছিলেন জহির। সেবার ৪৯.১২ সেকেন্ড সময় নিয়েছিলেন। সেটা ছিল তার ক্যারিয়ার সেরা টাইমিং। আজ তিনি আরো দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ৪৮ সেকেন্ড সময় নিয়ে উঠে গেছেন সেমিফাইনালে। নিজের আগের সেরা টাইমিংকে পেছনে ফেলে করেছেন নতুন ক্যারিয়ার সেরা টাইমিং।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে