সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমির ‘এ’ ক্যাটাগরিতে, আকমল চুক্তি থেকে বাদ

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ সুখবর পেলেন মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন এই তারকা পেসার। তবে কপাল পুড়েছে উমর আকমলের। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সম্প্রতি বেশ কয়েকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

পিসিবির নতুন চুক্তি ১ জুন, ২০১৭ থেকে কার্যকর হচ্ছে। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়ায় ফখর জামান, ফাহিম আশরাফ, হাসান আলি ও শাদাব খান পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন।

৩৫ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা দেয় পিসিবি। বুধবার ঘোষিত সর্বশেষ তালিকায় ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন আমির।

‘এ’ ক্যাটাগরি: আজহার আলি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ ও মোহাম্মদ আমির।

‘বি’ ক্যাটাগরি: বাবর আজম, ইমাদ ওয়াসিম, আসাদ শফিক ও হাসান আলি

‘সি’ ক্যাটাগারি: ওয়াহাব রিয়াজ, রাহাত আলি, হারিস সোহেল, সামি আসলাম, শান মাসুদ, সোহেল খান, ফখর জামান, জুনায়েদ খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ আব্বাস ও শাদাব খান।

‘ডি’ ক্যাটাগরি: মোহাম্মদ নওয়াজ, আসিফ জাকির, উসমান সালাউদ্দিন, আমির ইয়ামিন, উসমান সিনওয়ারি, ফাহিম আশরাফ, রুম্মান রইস, ইমাম-উল-হক, বিলাল আসিফ, মীর হামজা, উমর আমিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আসগর ও মোহাম্মদ রিজওয়ান।

এ জাতীয় আরও খবর

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী