,

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ৮ বছর নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) জাতীয় দলের পেসার লনোবো সতসোবেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে। অ্যান্টি-করাপশন কোডের বেশ কয়েকটি ধারা ভঙ্গ করায় হাইভেল্ড লায়ন্সের এই ৩৩ বছর বয়সী পেসারকে বড় ধরনের নিষেধাজ্ঞা দেয় সিএসএ।

২০১৫ সালের র‌্যাম স্লাম টুর্নামেন্টের পর সতসোবে দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ করার বিষয়টি স্বীকার করে নেন। এরপরই তদন্তে নামে সিএসএ। তদন্তে সতসোবে দোষী প্রমাণিত হওয়ায় তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

এই নিষেধাজ্ঞার ফলে কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না সতসোবে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ থাকবেন তিনি। তবে দুর্নীতি বিরোধী শিক্ষা কার্যক্রম এবং পুনর্বাসন প্রোগ্রামে অংশ নিতে পারবেন দক্ষিণ আফ্রিকান পেসার।

বিবিসি স্পোর্টস জানায়, নিম্নোক্ত অপরাধ করার কারণেই আট বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় সবসোবেকে-

১. ২০১৫ সালের ঘরোয়া ক্রিকেট র‌্যাম স্লামে একটি ম্যাচ ফিক্সিং করেছেন সতসোবে।

২. ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও দুবার তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হন।

৩. দুবার অন্য ব্যক্তির ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনায় ঠিকমতো স্বাক্ষ্য-প্রমাণ হাজির করতে ব্যর্থ হন সতসোবে।

৪. ফিক্সিং ইস্যুতে তদন্তকারী কর্মকর্তাদের তিনবার যথার্থ সাহায্য করতে অপারগাত জানিয়েছেন কিংবা ব্যর্থ হয়েছেন তিনি।

৫. তদন্ত কাজে বাধাদান, বিলম্বকরণ এবং প্রমাণ লোপাটের চেষ্টা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে