,

সবচেয়ে বড় তারকা ক্রিকেটারকে দলে নিল রংপুর

news-image

 

স্পোর্টস ডেস্ক :গুঞ্জন ছিল আগে থেকেই। এবার তা সত্যে রূপ নিলো। বিপিএলের আসন্ন মৌসুমে চিটাগং ভাইকিংস ছেড়ে রংপুর রাইডার্সে নাম লেখালেন ক্রিকেটের ছোট ফরম্যাট টি-টোয়েন্টির অন্যতম তারকা ক্রিকেটার ক্রিস গেইল। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।

গেইলকে চুক্তিবদ্ধ করার প্রসঙ্গে ইশতিয়াক সাদেক জানান, ‘ইতোমধ্যে আমরা বিপিএলের জন্য গেইলের সাথে চুক্তি করেছি। তবে ব্যস্ত মৌসুম থাকার ফলে তাকে পুরো টুর্নামেন্টে পাওয়া দুষ্কর। আমরা যদি কোয়ালিফাই করি তাহলে ২-৪ ম্যাচের জন্য তাঁকে বিপিএলে দেখা যাবে।’

আসন্ন মৌসুমে শুরুর আগেই চমক দেখানো শুরু করেছে রংপুর রাইডার্স। আর চমকটা শুরু হয়েছিল মালিকানা বদলের মাধ্যমে। রংপুরের মালিক এখন বসুন্ধরা গ্রুপ। দলকে শক্তিশালী ভীত এনে দেয়ার লক্ষ্যে এবার তারা চুক্তি করেছে সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মুডির সঙ্গে। শুধু কোচ কেন, দেশি-বিদেশি তারকা ক্রিকেটারের সমাবেশ ঘটিয়ে চমক দিতে যাচ্ছে রংপুর রাইডার্স।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার সঙ্গে থাকছেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার স্যামুয়েল বদ্রি এবং জনসন চার্লসও। পাশাপাশি ফ্রাঞ্চাইজিটি চেষ্টা চালাচ্ছে দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে নেয়ার জন্য।

দেশি তারকাদের মধ্যে রংপুর রাইডার্স স্পিনার আরাফাত সানি, পেসার রুবেল হোসেনকে রেখে দিচ্ছে। এছাড়া আইকন হিসেবে নাসির হোসেনকে দলে নেওয়ার চেষ্টা করছে দলটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে