সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের চুক্তি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে সৌদি আরব ও মিত্রদের অবরোধে একঘরে কাতারের সঙ্গে সন্ত্রাস মোকাবিলায় চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার কাতারের রাজধানী দোহায় এক যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

গত ৫ জুন থেকে সৌদি নেতৃত্বাধীন দেশগুলো কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে কাতারের সঙ্গে। এর পর এক মাসের বেশি সময় হলেও সম্পর্কের কোনো উন্নতি হয়নি। এমন বাস্তবতায় মঙ্গলবার কাতার সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

কূটনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনার পথ বের করতে প্রথমে কুয়েত সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পরে সেখান থেকে তিনি যান দোহায়। এর পর ‘সন্ত্রাসে অর্থায়ন’বিরোধী লড়াইকে বেগবান করতে কাতারের সঙ্গে করেন চুক্তি।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়টি ঘোষণা করেন রেক্স টিলারসন।

সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সংকট ও কাতারকে দেওয়া অবরোধের পরিপ্রেক্ষিতে এই চুক্তি করা হয়নি।

‘আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের সঙ্গে (এ ধরনের) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা প্রথম দেশ হলো কাতার। আমরা কাতারের ওপর অবরোধ দেওয়া দেশগুলোকেও এই এমওইউতে স্বাক্ষরের আহ্বান জানাচ্ছি’, বলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

একই সংবাদ সম্মেলনে চুক্তি স্বাক্ষর করায় কাতারের প্রশংসা করেন টিলারসন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটাই, পৃথিবী থেকে সন্ত্রাসবাদ বিতাড়ন।’

এ জাতীয় আরও খবর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ