,

‘শুধু ভালো খেলোয়াড়ই নয়, ভালো মানুষও হতে হবে’

news-image

স্পোর্টস ডেস্ক : কয়দিন আগেই জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তাঁর স্ত্রী ফারজানা আক্তার। চরম নির্যাতন করে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। শুধু এই ঘটনাই নয়, সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন বিতর্কিত ঘটনায় কলঙ্কিত হচ্ছে। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পেসার শহীদের প্রসঙ্গ আসে। তখনই ক্ষুব্ধ হয়ে নাজমুল হাসান বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, শুধু ভালো খেলোয়াড় হলেই চলবে না, ভালো মানুষও হতে হবে। তা মেনে চলতে না পারলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে তাদের।’

ক্রিকেটারদের সতর্ক করে বিসিবি সভাপতি আরো বলেন, ‘অতীতে কিছু বিতর্কিত ঘটনায় আমরা শাস্তি দিতে মোটেও দ্বিধা করিনি। ভবিষ্যতেও সে ধারাবাহিকতা থাকবে। যে ঘটনাগুলো আমাদের নজরে এসেছে এগুলো মেনে নেওয়ার মতো নয়।’

অবশ্য খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানিয়েছেন নাজমুল হাসান, ‘সাধারণত আমাদের তত্ত্বাবধানে তারা যখন হোটেলে থাকে, তখন আমরা তাদের ব্যাপারে অনেক কঠোর থাকি। কঠিন নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়। কিন্তু তারা যখন ছুটিতে চলে যায় তখন তাদের ব্যাপারে আমরা তেমন জানতে পারি না।’

২০১৫ সালে পেসার রুবেল হোসেন নারী কেলেঙ্কারিতে জড়িয়ে প্রথম আলোচনায় আসেন। এর পর আরেক পেসার শাহাদাত হোসেন রাজীব গৃহকর্মী নির্যাতনের দায়ে জেলহাজতে পর্যন্ত যান। আর স্পিনার আরাফাত সানিকে তথ্যপ্রযুক্তি আইন ও নারী নির্যাতনের মামলায় কয়েক মাস জেলও খাটতে হয়েছে। পেসার শহীদের ব্যাপারে তেমন কিছু না হলেও তাঁর স্ত্রী বিসিবিতে অভিযোগ করেছেন। তাই এবার নড়েচড়ে বসেছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে