,

ভারতের গবাদিপশু কেনাবেচায় সরকারি নিষেধাজ্ঞা স্থগিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জবাইয়ের জন্য পশু বাজারগুলিতে গবাদি পশু কেনা-বেচা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দিল দেশটির সুপ্রিম কোর্ট। চাষের কাজ ছাড়া পশুবাজারগুলিতে গরু, মহিষ, বলদ, বাছুর এমনকি উটও কেনা যাবে না-এই মর্মে গত ২৩ মে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার শীর্ষ আদালত আগামী তিন মাসের জন্য সেই নিষেধাজ্ঞার ওপরই দেশব্যাপী স্থগিতাদেশ জারির নির্দেশ দিয়েছেন।

শীর্ষ আদালত এও জানান, গবাদি পশুর কেনা-বেচার ওপর প্রচুর মানুষের জীবিকা নির্ভর করে। তাই এভাবে কোনও নিষেধাজ্ঞা জারি করে মানুষের রুটি-রোজগারের বিষয়কে অনিশ্চিত করা যাবে না।

গো-হত্যা বন্ধ করতে গত মে মাসেই নতুন কৌশল নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের এনডিএ সরকার। ‘প্রিভেনশন অফ ক্রয়েলিটি টু অ্যানিমেলস অ্যাক্ট ১৯৬০’-এর অধীনে কৃষিকাজ বাদে পশুবাজারে কোন গবাদি পশু কেনাবেচা করা যাবে না বলে নির্দেশিকা জারি করে কেন্দ্র। এমনও বলা হয় যে, বাজারে গবাদি পশু আনতে গেলে আগাম অনুমতিপত্র লাগবে। যদি কেউ গরু বা মহিষ কিনতে চান তাহলে তাকে সঠিক পরিচয়পত্র জমা দেওয়ার কথাও বলা হয়। কেন্দ্রের ওই নিষেধাজ্ঞার পরই দেশজুড়ে প্রবল অসন্তোষ তৈরি হয়। অনেক রাজ্যই কেন্দ্রের ওই নিষেধাজ্ঞা মানতে রাজি হয়নি। ক্ষতির মুখে পড়ে চামড়া ও মাংস ব্যবসা।

এর আগে, মাদ্রাজ হাইকোর্টও কেন্দ্রের ওই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেয়। আর মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের গেন নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের এই নির্দেশের পরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শিগগির তারা নিয়মবিধি বদলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেবে। এর আগে গত ১৫ জুন গবাদি পশুর উপর কেন্দ্রীয় নীতি নিয়ে জবাব তলব করে কেন্দ্রকে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে