,

যুক্তরাষ্ট্রের ৩০ কূটনীতিবিদকে বহিষ্কার করছে রাশিয়া!

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ক্রেমলিন শেষ পর্যন্ত ৩০ মার্কিন কূটনীতিবিদকে বহিষ্কার করতে পারে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে রুশ কূটনীতিবিদের বহিষ্কারের পাল্টা এ ব্যবস্থা নেয়া হতে পারে।

রুশ সরকারপন্থী দৈনিক ইজভেস্তিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওবামার আমলে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কারের মার্কিন আদেশ সংশোধন করা না হলে ক্রেমলিন অদূর ভবিষ্যতে পাল্টা ব্যবস্থা নিতে পারে। খবরে আমেরিকায় জব্দ রুশ দুইটি কূটনৈতিক স্থাপনা ফেরত দেয়ার দাবিও জানানো হয়েছে। না হলে একই ভাবে রাশিয়ায় মার্কিন স্থাপনা জব্দ করা হতে পারে বলে জানানো হয়েছে।

ওবামার শাসনের শেষ দিকে রুশ কূটনীতিবিদের বহিষ্কারের আদেশ দিয়েছিল মার্কিন প্রশাসন। অবশ্য সে সময়ে পাল্টা ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত ছিল ক্রেমলিন।

সম্প্রতি হামবুর্গে জি-২০ শীর্ষ বৈঠকের অবকাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময়ে এ প্রসঙ্গ তোলা হয়েছিল।

রুশ সূত্র থেকে ইজভেজস্তিয়াকে জানানো হয়, এ সংকট নিরসনের কোনো পরিকল্পনার বিষয় জানাননি ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে