,

মধুচন্দ্রিমা শেষে ঘরে ফিরলেন মেসি

news-image

 

 

স্পোর্টস ডেস্ক : কদিন আগে লিওনেল মেসি বিয়ে করেছেন দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোকে। বিয়ের পর স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন ক্যারিবীয় দ্বীপদেশ অ্যান্টিগা অ্যান্ড বারবুডায়। মধুচন্দ্রিমা শেষে ঘরে ফিরেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

ক্যারিবীয় দ্বীপ থেকে সোমবার রাতে স্পেনে ফেরেন মেসি। বিমানে করে স্ত্রী রোকুজ্জো এবং দুই ছেলে থিয়াগো ও মাতেওকে নিয়ে ফেরার একটি ছবিও ইনস্টাগ্রামে দিয়েছেন বার্সা তারকা। ক্যাপশনে লিখেছেন, ‘ঘরে ফিরছি’।

গত ৩০ জুন নিজের জন্ম শহর রোজারিওতে রোকুজ্জোকে বিয়ে করেন মেসি। বিয়ের পরই পরিবার নিয়ে মধুচন্দ্রিমায় যান অ্যান্টিগায়। সেখানে আবার হঠাৎ দেখা হয়ে যায় ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ ও তার পরিবারের সঙ্গে। স্ত্রী সোফিয়া বালবি ও দুই সন্তানকে নিয়ে সুয়ারেজও সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন।

মধুচন্দ্রিমা শেষ। আবার শুরু হচ্ছে ফুটবলের ব্যস্ততা। শুক্রবার থেকে খেলোয়াড়দের নিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করবেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। এরপর বার্সা উড়ে যাবে যুক্তরাষ্ট্রে। সেখানে তারা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ম্যাচ খেলবে জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

এরপর স্পেনে ফিরে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের বিপক্ষে আছে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ। মূল মৌসুম শুরুর আগে ভালভার্দের দল আবার রিয়ালের বিপক্ষে খেলবে স্প্যানিশ সুপার কাপের দুই লেগের ম্যাচ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে