সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোচ নিয়োগের বিষয়টি ভিত্তিহীন : বিসিসিআই

news-image

 

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষে কোচের পদ থেকে সরে দাঁড়ান অনিল কুম্বলে। অল্প সময়ের মধ্যেই নতুন কোচ নিয়োগ দেওয়ার কথা জানায় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এরপর তারা আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহব্বান করে। সে অনুযায়ী ছয়জন প্রার্থী আবেদন করেন ও সাক্ষাৎকার দেন।

শ্রীলঙ্কা সফরের আগেই ভারতের নতুন কোচ ঘোষণার কথা জানায় বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি)। কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ করে নতুন কোচের নাম ঘোষণার বিষয়টি স্থগিত করা হয়েছে বলে জানান ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলি। তারা বিরাট কোহলির মতামত নিয়ে কোচের নাম পরবর্তীতে ঘোষণা করবেন বলে জানান।

কিন্তু মঙ্গলবার বিকেলে হঠাৎ করে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে ভারতের নতুন কোচ হয়েছেন রবি শাস্ত্রী। ২০১৯ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

কিন্তু সন্ধ্যায় ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ থেকে নতুন কোচের নাম ঘোষণার বিষয়টি অস্বীকার করা হয়। বিসিসিআই জানিয়েছে নতুন কোচের নাম তারা এখনো ঘোষণা করেনি। এটা নিয়ে এখনো কাজ করছে ক্রিকেট উপদেষ্টা কমিটি।

এ বিষয়ে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বলেন, ‘নতুন কোচ নিয়োগ ও নাম ঘোষণার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো এটা নিয়ে কাজ করছে ক্রিকেট উপদেষ্টা কমিটি। নতুন কোচের নাম ঘোষণার বিষয়ে যে গুঞ্জন চাউড় হয়েছে সেটার কোনো ভিত্তি নেই।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা