শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

elec death

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের রাজঘর গ্রামে বিদ্যুৎস্পর্শে মো. কবির মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। পুলিশ ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, লতিফ মিয়ার অটোরিক্সা গ্যারেজে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেয়ার সময় কবির মিয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।