,

৪ সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিল ইয়েমেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনের ১৪ সৈন্যকে গলা কেটে হত্যার দায়ে চার সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সানার একটি আদালত। হুতি বিদ্রোহীদের পরিচালিত একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। বিদ্রোহী গোষ্ঠীটির দখলে রয়েছে দেশটির রাজধানী সানা।

আল-মাশিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের বিশেষ অপরাধ আদালত জানিয়েছে- অভিযুক্তরা আল-কায়েদা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখার সদস্য। ২০১৪ সালর আগস্টে ইয়েমেনের হাদরামাউত অঞ্চলের সাইয়ুন শহরে মোতায়েন সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায় ওই নেটওয়ার্ক। সেখানে তারা ইয়েমেনের ১৪ সেনাকে গলা কেটে হত্যা করে।

বিচারক মোহাম্মাদ মোফলেহ তার রায়ে আরো বলেন, অভিযুক্ত সৌদি নাগরিকদের মৃত্যুদণ্ড জনসমক্ষে এবং নিহত ইয়েমেনি সেনাদের পরিবারের সদস্যদের উপস্থিতি কার্যকর করতে হবে।

ইয়েমেন ও সৌদি আরবকে কেন্দ্র করে ২০০৯ সালে আল-কায়েদা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখা গঠিত হয়। এরপর থেকে এই নেটওয়ার্ক ইয়েমেনের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অসংখ্য হামলা চালিয়েছে। বিশেষ করে ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে সৌদি আগ্রাসন শুরুর পর এই হামলা বহুগুণে বেড়ে যায়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশ ইয়েমেনে গত কয়েক বছর ধরে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। ২০১৫ সালের মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি ও তার মিত্র দেশগুলো। তাদের হামলায় এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত ও প্রায় ১৬ হাজার আহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে তিন লাখ মানুষ। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে