সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত ৭

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফের জঙ্গি হামলার মুখে জম্মু-কাশ্মীর। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ অনন্তনাগ জেলায় অমরনাথ যাত্রীদের উপর জঙ্গিরা হামলা চালায়। অন্ততপক্ষে ৭ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর।

পুলিশ ও সিআরপি জানিয়েছে, অনন্তনাগের বাতেঙ্গু এলাকায় শ্রীনগর-জম্মু সড়কের উপরে অমরনাথ যাত্রীদের একটি গাড়ি যাচ্ছিল। হঠাৎই মোটরবাইকে এসে বাস লক্ষ করে গুলি চালায় তিন জঙ্গি। অন্ধকারের সুযোগে দ্রুত চম্পট দেয় তারা। হামলায় নিহত হন এক মহিলা-সহ ৭ তীর্থযাত্রী। সকলেই গুজরাতের বাসিন্দা। জঙ্গিদের গুলিতে আহত তিন পুলিশকর্মী-সহ ১৪ জন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে বাহিনী। তাদের সন্দেহ, লস্কর ও হিজবুল যৌথ ভাবে এই হামলা চালিয়েছে।

অমরনাথ হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করেন, জম্মু-কাশ্মীরে নিরীহ অমরনাথ যাত্রীদের উপর নিষ্ঠুর ভাবে হামলা চালানো হল। কাপুরুষোচিত হামলা করে ভারতকে দমিয়ে রাখা যাবে না।

এ দিনের ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট