সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : গতকাল রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে র‍্যাংকিংয়ে সাতে থেকে সরাসরি বিশ্বকাপ খেলার পথ আরো পরিষ্কার হলো বাংলাদেশের। যদিও এ কাজটি করতে ধন্যবাদ পাওয়ার কথা জিম্বাবুয়ের। কারণ গতকাল রোববার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে গ্রায়েম ক্রেমারের দল। তাতে বিদেশের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় হলো জিম্বাবুয়ের।

জিতল জিম্বাবুয়ে; সেই সাথে লাভবান হলো বাংলাদেশে। কেননা সিরিজের চতুর্থ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ২ কমে হয়েছিল ৯০। গতকাল গতক্পঞ্চম অর্থাৎ সিরিজের ফাইনাল ম্যাচে জয়লাভের ফলে ৮৮ এ। অন্যদিকে বাংলাদেশ সাতে আছে ৯৪ পয়েন্ট নিয়ে। নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৮।

ডেডলাইন ৩০ সেপ্টেম্বরের আগে নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। সেখানে রূপকথার পারফরম্যান্সে পরাক্রমশালী ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলেই কেবল বাংলাদেশকে টপকে যেতে পারবে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল।

হাম্বানটোটার মাহিন্দ রাজাপাকশে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানে আটকে যায় শ্রীলঙ্কা। ২-২ অমীমাংসিত সিরিজের শেষ ম্যাচটি ৭১ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। সেই সাথে বিদেশের মাটিতে ঐতিহাসিক এক সিরিজ জয়ের গৌরব অর্জন করল দেশটি! সেই সাথে নিজেদের ২ রেটিং পয়েন্ট হারালো শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা